Thursday, May 14, 2026

ত্রিপুরার জন্য তৃণমূল: নির্বাচনকে নজর রেখে আগরতলা থেকে শুরু জনসংযোগ কর্মসূচি

Date:

Share post:

সামনে ত্রিপুরার(Tripura) পুরসভা নির্বাচন। প্রথমবারের জন্য ত্রিপুরার মাটিতে এই নির্বাচনে অংশগ্রহণ করছে ঘাসফুল শিবির(TMC)। আর সেই লক্ষ্যে বিজেপির(BJP) বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইয়ে নামতে ত্রিপুরায় জনসংযোগ কর্মসূচি ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ ঘোষণা করেছিল স্থানীয় নেতৃত্ব। সেই অনুযায়ী শুক্রবার থেকে শুরু হল নয়া কর্মসূচি। আজ সকালে আগরতলা লেক চৌমহনী বাজার থেকে কর্মসূচীর সূচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev), সুবল ভৌমিকের(Subal Bhaumik) মত শীর্ষ নেতৃত্বরা।

এদিন জনসংযোগ কর্মসূচির সূচনা পর্বে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বলেন, “আজকে আমরা তৃণমূলের নতুন কর্মসূচি ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ শুরু করেছি। এই উপলক্ষে আমরা ত্রিপুরার সাধারণ মানুষকে বলতে চাই তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর জন্য আছে এবং থাকবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের বার্তা আমরা ত্রিপুরার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই জনসংযোগ শুরু করেছি। আগরতলা লেইক চৌমহনী বাজার থেকে কর্মসূচীর সূচনা হয়েছে। এখান থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ব্লক এর প্রত্যেকটা বাজারে যাব এবং তৃণমূলের যে সুশাসনের বার্তা সেটা পৌছে দেবো মানুষের কাছে। আমার বিশ্বাস আগামী পৌরসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলের পুরোবোর্ড হবে তৃণমূলের সরকার হবে।”

পাশাপাশি সুবল ভৌমিক বলেন, “আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ দিনের কর্মসূচি দিয়েছেন। আজ আগরতলা থেকে আমাদের এই কর্মসূচির সূচনা হলো। বিগত চার বছরে এই বিজেপি সরকার সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। মানুষ শান্তিতে ঘুমোতে পারছেনা। বিশেষ করে আগরতলা শহরে অরাজক অবস্থা তৈরি করা হয়েছে। গুণ্ডাবাহিনী দিয়ে সাধারন মানুষকে ধমকানো চমকানো চলছে। আগরতলা পুরোপরিষদের কোনও পরিষেবা নেই এখানে। গোটা এলাকায় চতুর্দিকে জঞ্জালের স্তুপ। এই অবস্থায় মানুষ পরিবর্তন চাইছে। জনগণ আমাদের পাশে রয়েছে, আমরা নিশ্চিত আমরা লড়ব এবং জিতব।”

advt 19

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...