Thursday, March 19, 2026

ভোট-পরবর্তী হিংসা: CBI তদন্তের বিরুদ্ধে রাজ্যের মামলার শুনানি পিছলো সুপ্রিম কোর্টে

Date:

Share post:

‘ভোট পরবর্তী হিংসা’ মামলার শুনানি স্থাগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর। ভোট পরবর্তী হিংসার অভিযোগে CBI তদন্তের বিরোধিতা করে শীর্ষ আদালতে আবেদন জানায় রাজ্য। ৪ অক্টোবর হয়েছিল এই মামলার শুনানি শেষ হয়।

বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ মামলার শুনানির দিন কেন্দ্রের তরফে কোনও প্রতিনিধি ছিলেন না। বিচারপতি জানান, ২২ অক্টোবর শুনানি হবে। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের মিসেলিনিয়াস ডে হওয়ায় এই মামলার শুনানি স্থগিত হয়ে যায়। রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বলের (Kapil Sibbal) আবেদনের ভিত্তিতে ১৬ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করে ডিভিশন বেঞ্চ।

বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। তাদের কর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করে গেরুয়া শিবির। তবে, সব অভিযোগ নস্যাৎ করে শাসকদল। মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনী আচরণ বিধি লাগু থেকে তাঁর শপথগ্রহণ পর্যন্ত আইনশৃঙ্খলা ছিল নির্বাচন কমিশনের হাতে। মামলা গড়ায় হাইকোর্টে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত সিবিআইকে করার হাইকোর্ট নির্দেশ দেয়। এই নির্দেশ মতো CBI তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলার শুনানিই পিছলো।

advt 19

 

spot_img

Related articles

তুঘলকি আচরণ! ডিএম-সিপিদের বদলির নির্দেশ দিয়েও মধ্যরাতে ফেরাল কমিশন

ক্ষমতা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনের (Election Commission) তুঘলকি শাসনের জেরে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলার শীর্ষস্তর থেকে...

সন্দেশখালি মামলায় কাটল না জট, হাই কোর্টে খারিজ জামিনের আবেদন

সন্দেশখালির (Sandeshkhali) সিবিআই (CBI) মামলায় আপাতত জেল মুক্তি হচ্ছে না শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। জামিনের আশায় কলকাতা হাইকোর্টের...

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বৃদ্ধি! আগরকরের ইচ্ছায় সম্মতি দেবে বোর্ড?

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বাড়ছে অজিত আগরকরের (Chief Selector Ajit Agarkar )? ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নিজে এই...

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...