Tuesday, June 23, 2026

টানা বৃষ্টিতে শতাধিক বিঘা আমনের খেত প্লাবিত, নষ্ট নতুন ধান

Date:

Share post:

কোথাও শিস ধরলেও তাতে শস্যদানা ছিল না। কোথাও আবার গাছ লালচে হয়ে শুকিয়ে গেছে। তিন দিনের টানা বৃষ্টির জেরে শতাধিক বিঘা আমনের খেত জলে ডুবে যাওয়ায় মাথায় হাত পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাট্টা, কাহাট্টা, অঙ্গারমুনি, কুশিদা, মহেন্দ্রপুর এলাকার আমন চাষিদের। এলাকার অন্যতম অর্থকরী ফসল আমন। কিন্তু দু দফায় ক্ষতির জেরে তাদের চাষের খরচও তাদের উঠবে না। চাষিদের অধিকাংশই ঋণ নিয়ে চাষ করে থাকেন। এই অবস্থায় কীভাবে ঋণ শোধ হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, অর্থকরী আমন ধানের চাষ প্রায় প্রতিটি চাষিই করে থাকেন। বিশেষ করে এই সময় অন্য ফসল তেমন না হওয়ায় ধার দেনা করে প্রায় সকলেই আমন চাষ করে থাকেন। কিন্তু এবার পুজোর আগে রোগের হানায় ধানের ফলন না হওয়ায় দুশ্চিন্তায় পড়েন চাষিরা। তারপরেও যাদের আমনের খেতে পোকার হানা দেয় নি তারা ভালো ফলন পাবেন বলে আশায় ছিলেন। কিন্তু বৃষ্টি সব আশায় জল ঢেলে দিয়েছে।

কৃষি দফতরের চাঁচল-১ ব্লকের সহ অধিকর্তা দীপঙ্কর দেব বলেন, এরমধ্যেই কৃষি দফতরের তরফে ক্ষতিগ্রস্থ জমি পরিদর্শন করা হয়েছে। জমি থেকে জল বের হয়ে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না। কিন্তু অনেক এলাকায় নিকাশি ব্যবস্থা নেই। তবে ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।

advt 19

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...