Sunday, April 26, 2026

উত্তরাখণ্ডে তুষার ধসে মৃত্যু বাংলার ৫ ট্রেকারের, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

Date:

Share post:

অবশেষে আশঙ্কাই সত্যি হল৷ উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগের কবলে প্রাণ হারালেন বাংলার অন্তত পাঁচ জন ট্রেকার (Tracker)। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। দেহগুলি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে৷ উত্তরাখণ্ডে (Uttarakhand) প্রবল বৃষ্টির সঙ্গেই চলছে তুষারপাত এবং ধসও৷ যার জেরে অনেক প্রাণহানি হয়েছে৷ আটকে পড়েছেন বহু পর্যটক৷ এনডিআরএফ-এর সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য সরকার।

উত্তরাখণ্ডের তিনদারি অঞ্চলের কানাপাটা পাস হয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন পাঁচ বাঙালি৷ কুড়ি তারিখ তাদের নীচে নেমে আসার কথা ছিল৷ কিন্তু প্রবল বৃষ্টি শুরু হওয়ায় তিনদারি পাসে আটকে পড়েন তাঁরা৷ এরপর শুরু হয় ধস এবং তুষারপাত৷ তাতেই পাঁচ জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর।

মৃতরা হলেন-
বাগনানের চন্দ্রশেখর দাস
সরিৎ শেখর দাস
সাগর দে
রানাঘাটের প্রীতম রায়
ঠাকুরপুকুরের সাগর দে

আরও একটি দল বাঙালি ট্রেকারদের সঙ্গে দিল্লির কয়েকজনকে নিয়ে চিৎকুল, হর্ষিল রুটে লামখাদা পাসে যান৷ ওই দলটিতে মোট ১৭ জন সদস্য ছিলেন৷ হর্ষিলের দিকে নামার সময়ই দুর্যোগের মধ্যে পড়ে দলটি৷ মালবাহকরা আইটিবিপি-র ক্যাম্পে ফিরে জানান এগারো জন নিখোঁজ হয়ে গিয়েছেন৷ আইটিবিপি-র জওয়ানরা উদ্ধারকাজ শুরু করেন৷ অসমর্থিত সূত্র অনুযায়ী, আরও দুটি দেহ পাওয়া গিয়েছে। মিঠুন দারি নামে এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আইটিবিপি-র ও সেনাবাহিনীর জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছেন৷

আরও পড়ুন:তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে এবার গোয়া যাচ্ছেন বাবুল

advt 19

 

 

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...