Friday, May 15, 2026

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ১২ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের উত্তাপ। ইতিমধ্যেই রবিবারের মহারণের জন‍্য তেতে উঠছে টি-২০ বিশ্বকাপের ( T-20 world cup) মঞ্চ। আগামীকাল ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে নামছে পাকিস্তান। সেই ম‍্যাচের জন‍্য ১২ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান।

পাকিস্তান দলে রয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ হাফিজ ও শোয়েব মালিক। এদিকে হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে পেস আক্রমণ সামলাবেন হ্যারিস রউফ। আর দুই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন ইমাদ ওয়াসিম ও শাদাব খান।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের দল – বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাখর জামান, হায়দার আলি, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া টিম ইন্ডিয়া

advt 19

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...