Friday, June 26, 2026

‘এটা আপনার প্রোডাকশন হাউস নয়’, দেরিতে হাজিরা দেওয়ায় অনন্যাকে ‘ধমক’ দিলেন সমীর ওয়াংখেড়ে

Date:

Share post:

মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারের পর শুক্রবারও অনন্যা পাণ্ডেকে ডেকে পাঠায় নাকরোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে তিন ঘণ্টা পরে এনসিবি দফতরে পৌঁছান চাঙ্কি পাণ্ডের কন্যা। আর এই জন্যই এনসিবি-র জেনারেল ডিরেক্টর অফিসার সমীর ওয়াংখেড়ের থেকে ধমক শুনতে হল অনন্যাকে।

উল্লেখ্য, বৃহস্পতিবারের পর শুক্রবারও এনসিবি অফিসে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এনসিবি-র পক্ষ থেকে অনন্যাকে বেলা ১১ টায় আসতে বলা হয়েছিল। কিন্তু অনন্যা এনসিবি অফিসে পৌঁছন দুপুর দুটো নাগাদ। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এনসিবি অনন্যাকে দুপুর দুটোয় সময় দিয়েছিল। কিন্তু তিনি বিকেল চারটেয় পৌঁছেছিলেন। এ জন্য এনসিবি জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করতে পারেনি। এরপর গতকালও দেরিতে পৌঁছনোয় ক্ষুব্ধ হন এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তিনি কড়া ভাষায় তিরস্কার করেন অনন্যাকে।

জেরার আগেই অভিনেত্রীকে সপাট জানিয়ে দেন তিনি যে, “এনসিবি অফিসটা কোনও সিনেমার প্রোডাকশন হাউজ নয়, যে চাইলেই দেরি করে আসা যায়। এটা একটা কেন্দ্রীয় সংস্থার দফতর।” এরপর থেকে অভিনেত্রী যেন নির্ধারিত সময়েই উপস্থিত থাকেন, কড়াভাবে সেই নির্দেশও দেন তিনি অনন্যা পাণ্ডেকে।

আরও পড়ুন- রাত পোহালেই ৫ দিনের উত্তরবঙ্গ সফরে মমতা, একনজরে মুখ্যমন্ত্রীর সফরসূচিadvt 19

 

 

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...