Saturday, May 16, 2026

এক যুগ পর বাড়তে চলেছে দেশলাইয়ের দাম

Date:

Share post:

জ্বালানির দামবৃদ্ধির পাশাপাশি  ১৪ বছর পর ফের দাম বাড়তে চলেছে দেশলাইয়ের দাম। এক টাকার পরিবর্তে একটি দেশলাই বাক্সের দাম হবে দু’টাকায়। আগামী ১ ডিসেম্বর থেকেই নয়া দাম কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার শিবকাশিতে অল ইন্ডিয়া চেম্বার ফর ম্যাচসের বৈঠকে এই দামবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:জ্বালানির জ্বালা! সেঞ্চুরির গণ্ডি পার করে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল

দেশলাই উৎপাদনকারী সংস্থাগুলিক দাবি, ১৪টি কাঁচামালের দাম বেড়ে গিয়েছে। রেড ফসফরাসের দাম ৪২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১০ টাকা। ৫৮ টাকার মোম এখন ৮০ টাকায় কিনতে হচ্ছে। বাক্স তৈরির কাগজের দাম ৩৬ টাকা থেকে হয়েছে ৫৫ টাকা। ভিতরের কাগজের দাম ৩২ টাকা থেকে ৫৮ টাকায় চলে গিয়েছে। ১০ অক্টোবর থেকে স্পিন্টস, পটাশিয়াম ক্লোরেট, সালফারের দামও বেড়েছে।

এ ছাড়াও তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বাড়ায় দেশলাইয়ের দাম বাড়ানো হচ্ছে বলে প্রস্তুতকারক কোম্পানিগুলির তরফে জানানো হয়েছে। কমিটির সদস্যরা আরও উল্লেখ করেছেন যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিবেচনা করেই দেশলাইয়ের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advt 19

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...