Friday, May 15, 2026

মহম্মদ শামির পাশে দাঁড়ালেন সচিন, সেহবাগ, ইফরান পাঠান থেকে যুজবেন্দ্র চ‍্যাহালরা

Date:

Share post:

এবার মহম্মদ শামির ( Mohammad Shami) পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর( Sachin Tendulkar), বীরেন্দ্র সেহবাগ( virender sehwag), ইফরান পাঠান ( irfan pathan) থেকে যুজবেন্দ্র চ‍্যাহালরা (yuzvendra chahal)। পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটে হারের পরই ভারতীয় দলের এই ডানহাতি পেসারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিতে ছাড়েনি আক্রমণকারীরা। এমনকি শামির ইনস্টাগ্রামে অ্যাকাউন্টেও এই আক্রমনের ঝড় দেখা যায়। আর এই দেখে সরব হন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। পাকিস্তানের বিরুদ্ধে ৩.৫ ওভার বল করে ৪৩ রান দেন শামি। আর তারপরেই শামিকে নিয়ে আক্রমণের ঝড় ওঠে সোশ‍্যাল মিডিয়ায়।

এদিন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর শামির পাশে দাঁড়িয়ে তাঁর টুইটারে লেখেন,” আমরা যখন টিম ইন্ডিয়াকে সমর্থন করি, তখন টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যকে সমর্থন করি। মহম্মদ শামি এক জন বিশ্বমানের বোলার। ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্নই ওঠে না। আর যে কোনও ক্রীড়াবিদের মতো ওরও একটা খারাপ দিন যেতে পারে। আমি শামি এবং টিম ইন্ডিয়ার পাশে আছি।

সেহবাগ শামি পাশে দাঁড়িয়ে বলেছেন,” মহম্মদ শামির প্রতি এ ধরনের বিদ্রুপ আমাকে অবাক করেছে। আপনারা কি ভুলে গেলেন, দেশকে ও কত সম্মান এনে দিয়েছে? ভারতীয় দলের টুপি ও জার্সি এক বার কেউ পরে নিলে দেশকে কখনও অসম্মান করতে পারে না। মনে-প্রাণে সে চাইবে দেশকে জেতাতে। পরের ম্যাচে দেখিয়ে দাও তুমি কী করতে পারো শামি। তোমার পাশে আছি শামি।”

শামির উদ্দেশে যুজবেন্দ্র চ‍্যাহাল লেখেন,” আমরা তোমার জন‍্য গর্ববোধ করি শামি ভাই। তোমার পাশে আমরা আছি।”

ইরফান পাঠান টুইট করে লেখেন,”ম্যাচে হার-জিত থাকবেই। তাই বলে কোনও একজনকে দোষারোপ করাটা আদৌ কি ভদ্রতা? আমরা কি পিছিয়ে যাচ্ছি? আমিও অনেক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। হেরেছি, তাই বলে কখনও শুনতে হয়নি সে দেশে চলে যেতে। সোশ্যাল মিডিয়ায় এটা কী শুরু হল?”

আরও পড়ুন:ফের আইপিএলে ফিরে এসে কী বার্তা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা?

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...