Sunday, May 17, 2026

অনন্যাই কি আরিয়ানকে গাঁজা-কোকেন যোগান দিত? 

Date:

Share post:

শাহরুখ-পুত্র (Shahrukh khan & Aryan Khan) আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chat) পরীক্ষা করতে করতে চাঞ্চল্যকর একটি তথ্য পেয়েছে এনসিবি। আরিয়ান- অনন্যার (Aryan-Ananya) ২০১৯ সালের একটি কথোপকথন এখন চাঞ্চল্য ছড়িয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম আরিয়ান খান এবং অনন্যা পাণ্ডের (Ananya Pandey) হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এসেছে বলে দাবি করেছে ।

সেখানে নাকি দাবি করা হয়েছে, ২০১৯ সালের জুলাই মাসে অনন্যার কাছে গাঁজা চাইতে দেখা গেছে আরিয়ানকে। আরিয়ানের প্রশ্নের উত্তরে অনন্যা জানিয়েছেন, গাঁজার প্রচুর চাহিদা রয়েছে। তার উত্তরে আরিয়ান তাঁকে জানান, তিনি গোপনে অনন্যার কাছ থেকে গাঁজা নিয়ে নেবেন। কেউ কিছু জানতে পারবে না । ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে , পরবর্তী কথোপকথনে দেখা যাচ্ছে, আরিয়ানকে অনন্যা বলছেন, তিনি মাদক যোগানের ব্যবসায় পা দিয়ে দিয়েছেন । মাদক জোগাড় করতে এখন আর কোনও অসুবিধা নেই।

শুধু তাই নয় মাদক সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়লে যে এনসিবির ফাঁদে পড়তে হবে তাও তারা সকলেই বিলক্ষণ জানেন। সেটা তাদের হোয়াটসঅ্যাপ কথোপকথনেই বারবার উঠে এসেছে। চ্যাটে দেখা গেছে বারবার একে অপরকে এনসিবি প্রসঙ্গ তুলে মশকরা করছেন।

২০২১ সালে অন্য দুই বন্ধুর সঙ্গে কথোপকথনে আরিয়ানকে এনসিবি-র নাম নিয়ে মশকরা করতে দেখা যায়। প্রথমে তিনি কোকেন আনার পরামর্শ দেন। তার পরে এনসিবি-র নাম করে বন্ধুদের ভয় দেখান। স‌ংবাদমাধ্যমের দাবি, তদন্তকারী সংস্থার ধারণা, অনন্যা এক জন ছোটখাটো মাদক-জোগানদার। আর অনন্যার মাধ্যমেই আরিয়ান মাদক সংগ্রহ করতেন বলে দাবি এনসিবি-র।

advt 19

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...