Friday, April 24, 2026

আলাপনকে খুনের হমকির তদন্তে হেয়ার স্ট্রিট থানা, বেপাত্তা প্রেরক গৌরহরি

Date:

Share post:

আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Benarjee) খুনের হুমকি দিয়ে তাঁর স্ত্রীকে চিঠি পাঠানোর ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। বুধবার, কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ১৭০ অর্থাৎ সরকারি আধিকারিকের ভুয়ো পরিচয়, ৫০০ অর্থাৎ মানহানি, ৫০৬ অর্থাৎ হুমকি এবং ৪১৯ অর্থাৎ ভুয়ো পরিচয়ে প্রতারণার ধারায় অভিযোগ দায়ের হয়। ওই চিঠির প্রেরক গৌরহরি মিশ্র (Gourhari Mishra) রাজাবাজার সায়ান্স কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে পুলিশ সূত্রে খবর। চিঠিতে নাম থাকা মহুয়া ঘোষকে (Mahua Ghosh) এদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিনি তদন্তকারীদের জানিয়েছেন, এমন চিঠি তিনি পাঠাননি। তাঁর নাম ব্যবহার করায় তিনি লজ্জিত। তবে গৌরহরি মিশ্র যে তাঁর ল্যাবেই কর্মরত একথা স্বীকার করেছেন মহুয়া। পুলিশ সূত্রে খবর, চিঠির কপি পাঠানো হয়েছে রাজাবাজার সায়েন্স কলেজে। জিপিও থেকেও তথ্য সংগ্রহ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভির ফুটেজ। চিঠির প্রেরক গৌরহরি মিশ্রের আগের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-“প্রধানমন্ত্রী দেশের ঊর্ধ্বে নয়”, পেগাসাস নিয়ে সুপ্রিম নির্দেশের পর সরব রাহুল

ইতিমধ্যেই আলাদাভাবে তদন্ত শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। অভিযুক্তকে তলব করেছেন রেজিস্ট্রার। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ চায় কলকাতা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয় তার ট্রি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে। স্পিড পোস্টের মাধ্যমে একটি চিঠি পান তিনি। সেই চিঠিতেই আলাপনকে প্রাণনাশের হুমকি দেওয়া রয়েছে।

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...