Wednesday, June 24, 2026

আজও জামিন পেলেন না আরিয়ান খান, ফের শুনানি কাল

Date:

Share post:

আজও জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। থাকতে হবে আর্থার রোড জেলেই। মঙ্গলবারের পর বুধবারও হল না বম্বে হাই কোর্টে এই মামলার শুনানি। শেষ হল না সওয়াল-জবাব পর্ব। আরিয়ানের হয়ে কোর্টে সওয়াল করছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। এনসিবির (NCB) পক্ষে এএসজি অনিল সিং।

আজ কোর্টের সামনে আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার পক্ষ রাখেন তাঁদের আইনজীবীরা। তবে এনসিবির (NCB) তরফে পালটা জবাব দেওয়ার পর্ব শুরুর আগেই বিচারপতি জানতে চান, কত সময় প্রয়োজন তাঁর। সেই জবাবে এএসজি অনিল সিং জানান, কমপক্ষে এক ঘণ্টা। তারপরই আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ তৃতীয় দফায় এই মামলার শুনানি হবে আদালতে।

আরও পড়ুন-ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হয়েছিল আরিয়ানদের জামিনের আবেদনের শুনানি। এনসিবি নিজেদের পক্ষ রাখতেই দেড় ঘণ্টার বেশি সময় নেয়। এরপর আজকের মতো শুনানি মুলতুবি করে দেন বিচারপতি নীতিন সাম্বরে।

২৫ দিন ধরে হেফাজতে রয়েছেন শাহরুখপুত্র। মুম্বইয়ের প্রমোদতরীতে মাদককাণ্ডে (Aryan Khan Drug Case) ২ অক্টোবর আরিয়ান খানকে আটক করে এনসিবি (NCB)। মেডিক্যাল টেস্ট ও বয়ান রেকর্ডের পর তাঁকে গ্রেফতার করা হয়। একাধিকবার জামিনের আবেদন করলেও এখনও অবধি হাজতবাসই করতে হচ্ছে বলিউডের সুপারস্টার শাখরুখ খানের (Sharukh Khan) বড় ছেলে আরিয়ান খানকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...