Friday, May 1, 2026

সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় আকাশের মুখ ভার

Date:

Share post:

সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তারই প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং ভোরের দিকে কুয়াশা থাকতে পারে বেশ কিছু ক জায়গায়।

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বুধবারের মতোই বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...

রাতেই স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়: সাখয়াত মেমোরিয়াল স্কুলে বাড়ল নিরাপত্তা

ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম লর্ড সিনহা রোডের সাখওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। দলীয় কর্মীদের যেমন নির্বাচন হয়ে...