Tuesday, May 5, 2026

ফলতায় প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান

Date:

Share post:

ফলতায় প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। শুক্রবার ভরসন্ধেয় আগুন লেগে যায় ফলতার একটি প্ল্যাস্টিক চেয়ার তৈরির কারখানায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শুক্রবার ভরসন্ধেয় হঠাৎ করেই ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। সঙ্গে আগুনের ফুলকিও। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর দেওয়া হয় দমকলে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকলকর্মীরা। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, কারখানায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার সময় ভেতরে কেও ছিলেন কিনা. তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে প্রায় সমস্তটাই পুড়ে গিয়েছে কারখানাটির। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- দিল্লি ক‍্যাপিটালসের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন শ্রেয়স আইয়ার

 

 

Related articles

দায় ঘাড়ে নিয়ে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা তৃণমূলের বিদায়ী বিধায়কের

১৫ বছরের পর তৃণমূল (TMC) জমানা শেষে রাজ্যে বইছে গেরুয়া ঝড়। এরপরেই তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন...

মঙ্গলের সকালেও অমীমাংসিত রাজারহাট-নিউটাউন কেন্দ্রের ফলাফল, চলছে গণনা

বাংলায় প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি, ডবল সেঞ্চুরি পার করে একক সংখ্যাগরিষ্ঠতায় বঙ্গজয়ী গেরুয়া প্রার্থীদের কাছে যখন...

‘সিজারস ব্যারিকেড’ উঠল মমতার বাড়ির গলির সামনে থেকে!

‘সিজারস ব্যারিকেড’ উঠল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির গলির সামনে থেকে। বিধানসভা নির্বাচনেক ফল প্রকাশের ২৪...

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...