Monday, March 16, 2026

খড়দহে আক্রান্ত তন্ময় ভট্টাচার্য: বিচ্ছিন্ন ঘটনা, বললেন খোদ প্রাক্তন বিধায়ক

Date:

Share post:

মোটামুটি শান্তিতেই চলছে চার জায়গায় চলছে উপনির্বাচন। এর মধ্যেই সকালে খড়দহে আক্রান্ত সিপিআইএম (Cpim) নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharjee)। তাঁর অভিযোগ, দলীয় কার্যালয়ে যাওয়ার সময় ইট ছোড়ে একদল দুষ্কৃতী। তবে, এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন তন্ময় নিজেই। খড়দহে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই দাবি সিপিআইএম নেতার। ঘটনার তীব্র নিন্দা করেছেন খড়দহের তৃণমূল (Tmc) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandeb Chatterjee)। তিনি বলেন, তাঁর দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, তিনি যখন গাড়ি থেকে নেমে হেঁটে দলীয় কার্যালয় থেকে আসে ছিলেন তখনই পিছন থেকে একটা পাথর বা ইট তাঁর ঘাড়ে গিয়ে পড়ে। তাঁর প্রচণ্ড আঘাত লাগে। “আমি পিছন ফিরে দেখি কালো মাস্ক পরা একটি ছেলে দৌড়ে চলে যাচ্ছে। আমি কাউকে দেখিনি, তাই তাকেই অভিযুক্ত করছি না।”

তবে তন্ময় ভট্টাচার্য জানান, দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে। তিনি নিজের দলীয় পোলিং এজেন্টদের উদ্দেশ্যেও বলেন বেশি ভয় পেলে রাজনীতি করা যাবে না।

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...