Monday, May 18, 2026

উত্তরাখণ্ডে দুর্ঘটনায় মৃত ৫ বাঙালি পর্যটকের দেহ ফিরল কলকাতায়

Date:

Share post:

উত্তরাখণ্ডে(Uttarakhand) বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল ৫ বাঙালি পর্যটকের(tourist)। শনিবার উত্তরাখণ্ডের বাগেশ্বর থেকে দিল্লি হয়ে বাংলায় ফিরল তাদের কফিনবন্দি দেহ। এদিন দমদম বিমানবন্দরে( airport) তাদের দেহ ফিরে আসার পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও মলয় ঘটক।

গত ২৭ অক্টোবর উত্তরাখণ্ডের বাগেশ্বরে দুর্ঘটনার কবলে পড়েছিল বাংলার পর্যটকদের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় দুর্গাপুরের দম্পতি সুব্রত ভট্টাচার্য ও রুনা ভট্টাচার্যের। তাদের সঙ্গেই ছিলেন সুব্রতবাবুর বোন চন্দনা খাঁ। তিনিও মারা যান ঘটনাস্থলেই। যিনি রানীগঞ্জের বাসিন্দা। এছাড়াও ওই গ্রুপে ছিলেন রানীগঞ্জের কিশোর ঘটক ও আসানসোলের শ্রাবনী চক্রবর্তী। লক্ষ্মী পুজোর দিন বাড়ি থেকে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা।

উত্তরাখণ্ড প্রশাসনের তরফে জানা গিয়েছে, পিথোরাগড় জেলার মুন্সিয়ারি থেকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি বাগেশ্বরের কাছে কৌশানী অঞ্চলে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা অন্য একটি গাড়ি মুখোমুখি ধাক্কা মারে এই পর্যটকদের গাড়িটিকে। একটি গাড়ির যাত্রীরা সামান্য জখম হলেও, ৫ বাঙালি পর্যটক-সহ অন্য গাড়িটি খাদে তলিয়ে যায়।

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...