Thursday, May 14, 2026

কোভিড বিধি মেনে আজ থেকে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন

Date:

Share post:

করোনা সংক্রমণের (Corona Virus) জেরে প্রায় ছ’মাস বন্ধ থাকার পর আজ রবিবার থেকে রাজ্যে ফের লোকাল ট্রেন (Local Train Service) পরিষেবা চালু হচ্ছে। আপাতত ৫০ শতাংশ যাত্রী (50% Passenger) নিয়ে লোকাল ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।  হাওড়া -বর্ধমান- শিয়ালদহ -আদ্রা প্রতিটি সেকশনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আজ থেকে আগের মতই আপ ও ডাউন ট্রেন চলবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ৪৮৮টি লোকাল ট্রেন যাতায়াত করে। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া ডিভিশনে চলে ১৯১টি ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে প্রত্যেকটি লোকাল ট্রেনকে দিনে দু’বার করে স্যানিটাইজ করা হবে। এর পাশাপাশি যাত্রীরা যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাতায়াত করে তার জন্যেও প্রতিটি স্টেশন প্লাটফর্মে একনাগাড়ে প্রচার করা হবে। আরপিএফ এবং জিআরপি নজর রাখবে যাত্রীরা কোভিড বিধি মেনে চলছে কি না।লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার আগে কয়েকটি বিষয়ে বিশেষ নজর দিয়েছে রেল।

১) ট্রেনের কামরা স্যানিটাইজ করার ব্যাপারে উদ্যোগী হয়েছে রেল। শনিবার সকাল থেকেই লোকাল ট্রেনগুলিকে করা হয়েছে। ট্রেনের হাতলের পাশাপাশি চালক এবং গার্ডের কেবিনও স্যানিটাইজ করা হয়েছে। 

২) ট্রেনে যাত্রীদের মধ্যে দূরত্ববিধি যাতে বজায় থাকে সে জন্য দু’টি আসনের মাঝে ক্রস চিহ্নের স্টিকার লাগানো হয়েছে। যাতে ওই আসনে যাত্রীরা না বসেন।

৩) স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের সতর্ক করার জন্য প্রচার চালাবে রেল। সকল যাত্রী যাতে কোভিডবিধি মেনে চলেন সে জন্য স্টেশনে স্টেশনে মাইক প্রচার চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

৪) পাশাপাশি নজরদারিও চলবে। এ জন্য স্টেশনে এবং ট্রেনে রেলপুলিশের সংখ্যাও বাড়ানো হচ্ছে। যাত্রীরা ঠিক মতো মাস্ক পরছেন কী না তার উপরও নজর রাখবে রেলপুলিশ।

৫) পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘‘যাত্রীদের কাছে আবেদন রাখা হচ্ছে, একান্ত বাধ্য না হলে ট্রেনে সফর না করতে।’’

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...