Tuesday, March 17, 2026

ছেলের জন্য ডায়েটিশিয়ান এবং মনোরোগবিদের শরণাপন্ন শাহরুখ-গৌরী

Date:

Share post:

রাজপ্রাসাদ থেকে কয়েদখানা। রাজপুত্র রাতারাতি হয়ে গেছিলেন কয়েদি। গত ২৬ দিন ধরে আর্থার রোড জেলে বন্দি ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান -পুত্র আরিয়ান খান। ‘মন্নতে ‘র বাসিন্দা হয়ে গেছিলেন কয়েদি নম্বর ৯৫৬। আর এই হঠাৎ পরিবর্তন ২৩ বছরের তারকা-সন্তানের মনের উপরে সাংঘাতিক ছাপ ফেলেছে।

বলিউড সূত্রে জানা গিয়েছে কাল বাড়ি ফিরেই আরিয়ান বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সেই কান্না এতটাই যে বাবা-মা কেউই এমন একটি পূর্ণবয়স্ক পুত্র সন্তানকে কিছুতেই সামলাতে পারছিলেন না । স্বাভাবিকভাবেই এই ঘটনা নাড়া দিয়েছে বাবা-মা শাহরুখ-গৌরীকে। সন্তানের মনের উপর দিয়ে যে গত এক মাসে ভয়ঙ্কর এক ঝড় বয়ে গিয়েছে তা বুঝতে সময় লাগে নি বাবা-মায়ের। নিজের ঘরে ফিরে এলেও সেই ভয়াবহতাকে ভুলে যাওয়া কঠিন হয়ে যেতে পারে কখনও কখনও। আরিয়ান খানের ক্ষেত্রে তেমন আশঙ্কা করছেন বাবা-মা শাহরুখ এবং গৌরী খান। সচেতন বাবা মায়ের মতোই তাই ছেলের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

তাছাড়া এই কদিনে ছেলের খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শাহরুখ যখন ছেলের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে গিয়েছিলেন, তখনই আরিয়ান তাঁকে জানিয়েছিলেন যে, জেলের খাবার তিনি খেতে পারছেন না। তাই ছেলের জন্য গৌরী এখন নতুন ডায়েট চার্ট তৈরি করছেন। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। আর এই কারনেই বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান এবং মনোরোগবিদের শরণাপন্ন হতে চলেছেন শাহরুখ খান -গৌরী খান।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...