Sunday, May 17, 2026

আগরতলায় অভিষেক, বিমানবন্দরেই স্বাগত জানালেন তৃণমূলের নেতা-কর্মীরা

Date:

Share post:

প্রবল উন্মাদনার মধ্যে আগরতলা পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা বিমানবন্দরের বাইরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের বহু নেতাকর্মী। বিপ্লব দেবের পুলিশের সব চক্রান্ত ব্যর্থ করে নির্ধারিত জায়গাতেই আর কিছুক্ষণের মধ্যেই সভা তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। ২০১১-র মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, “বদলা নয়, বদল চাই”- কে সামনে রেখে আজ সভা তাঁর। ইতিমধ্যেই সেখানে সভামঞ্চে উপস্থিত হয়েছেন সুবল ভৌমিক, কুণাল ঘোষ তৃণমূলের নেতা-নেত্রীরা। রয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থক। আদালতের নির্দেশ মেনে সুষ্ঠুভাবে সভা করার বিষয়ে তৎপর সবাই। ইতিমধ্যেই প্রবল উৎসাহ তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আগরতলার (Agartala) সভা বানচাল করতে সবরকমের বেআইনি পদ্ধতি অবলম্বন করেছিল ত্রিপুরায় বিজেপি (Bjp) সরকার। কিন্তু শেষরক্ষা করতে পারেনি। আদালতে মুখ পুড়েছে বিজেপির, পুলিশের এবং রাজ্য সরকারের। শনিবার রাতে হাইকোর্ট (High Court) রায় দিয়ে জানিয়ে দিয়েছে আগরতলার সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে, যেখানে কথা ছিল। তবে কোভিড বিধি মেনে সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে।

 

আরও পড়ুন:ছেলের জন্য ডায়েটিশিয়ান এবং মনোরোগবিদের শরণাপন্ন শাহরুখ-গৌরী

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...