Sunday, May 17, 2026

দেশে কিছুটা কমল করোনা সংক্রমণের হার

Date:

Share post:

গতকালের তুলনায় সামান্য কমলো দেশের সংক্রমণ (Corona Pandemic) । বিরাট ফারাক কিছু না হলেও খানিকটা নিম্নমুখী করোনা গ্রাফ (Cobid graph)। সেইসঙ্গে অল্প কমেছে মৃত্যুর সংখ্যা।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Cenyral government) থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে (India) নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৫১৪ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১২ হাজার ৮৩০। তবে সুস্থ হয়ে ওঠার সংখ্যা খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭১৮ জন। আর সব মিলিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার ৫৬০ জন।

দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ রয়েছে কেরলে। এদিন নতুন করে প্রায় ৭ হাজার ১৬৭ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ১ হাজার ১৭২ জনের। একদিনে মৃত্যু হয়েছে ২০ জনের। মহারাষ্ট্রের পরে কর্নাটক। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২৯২ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। আর তামিলনাড়ুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯ জন।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...