Thursday, May 14, 2026

নিজের সংগ্রহের মহামূল্যবান সম্পদ নিলাম করতে চলেছেন অমিতাভ

Date:

Share post:

সুদীর্ঘ তার কর্মজীবন । সুখ- দুঃখ, ভালো- মন্দ মেশানো নানা স্মৃতি জড়ানো তার অভিজ্ঞতার ঝুলি । নানা সময়ে বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া প্রীতি উপহারের সংখ্যাও কম নয় । তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachhan) । ভারতীয় চলচ্চিত্র জগতের এক জীবন্ত কিংবদন্তি। শোনা যায় এমন সব স্মৃতিবিজড়িত বহুমূল্যবান দ্রব্য এবং নথি আছে বিগ বি-র কাছে যা আজীবন সংগ্রহে রাখার মত। অনেকেই নাকি বিগ-বির কাছে সে সব দেখতে চাওয়ার আবদার করেন। তাই নিজের ভক্ত-অনুরাগীদের কথা মাথায় রেখে নিজের মহামূল্যবান ব্যক্তিগত সম্পত্তি এবার নিলামে চড়াতে চলেছেন অমিতাভ বচ্চন।

নিজের ছবির সই করা ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি নিলাম করবেন তিনি। তবে ক্রেতারা সরাসরি সব জিনিস পাবেন না। তা তাঁরা পাবেন নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-এর শর্তে। এই নিলাম হবে ১ নভেম্বর, সোমবার।

এনএফটি কী? এটি এক ধরনের ডিজিটাল ফাইল। যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফোটো, ভিডিয়ো, অডিয়ো অথবা অন্য যে কোনও ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তাঁর ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।এনএফটি এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক প্রকার ডিজিটাল লেজারে জমা থাকে। এগুলি ফোটো, ভিডিয়ো, অডিয়ো অথবা অন্য যে কোনও ডিজিটাল ফাইল হতে পারে। ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে তার মালিকানা জনসমক্ষে ব্যক্ত করা যায়। যিনি এনএফটি কিনছেন, তিনি তাঁর ইচ্ছানুসারে যত বার খুশি তা কপি বা শেয়ার করতে পারেন। কিন্তু তা বিটকয়েন বা অন্য ক্রিপ্টোকারেন্সির মতো ব্যবহার করতে পারেন না।

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...