Saturday, March 14, 2026

খাতায় কলমে কোহলিদের শেষ চারে যাওয়ার এখনও ক্ষীণ আশা আছে

Date:

Share post:

পরপর দু ম্যাচে হার কোহলিদের| পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে ১০ উইকেটে হার| এরপর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারল ভারত|আর এর ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের টিকে থাকার লড়াই কার্যত শেষ|
কিন্তু আশা একটু হলেও আছে। ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়েছে| তবে সেই কাজটা যথেষ্ট কঠিন এবং অন্য দলগুলোর দিকে তাকিয়েই বসে থাকতে হবে বিরাট কোহলিদের|
গ্রুপ টু-তে এখন বিরাট কোহলিদের জায়গা ৬ দলের মধ্যে ৫। আর নেট রানরেটও -১.৬০৯| পরের তিনটি ম্যাচই এখন জিততে হবে টিম ইন্ডিয়াকে| শুধু জয় আসলেই হবে না, বড় রানরেট রেখে এগোতে হবে বিরাট কোহলিদের| তবে পরপর তিন ম্যাচ বিরাট ব্যবধানে জিতলেও একেবারে স্বস্তি পাবেন না বিরাট, রোহিতরা|

আরও পড়ুন- নিজের সংগ্রহের মহামূল্যবান সম্পদ নিলাম করতে চলেছেন অমিতাভ

অন্যদিকে কোনও একটা বড় অঘটন ঘটতে হবে| নিউজিল্যান্ডের সামনেও তিনটে ম্যাচ| যা জিতলে, অনায়াসেই তারা সেমিফাইনালে পৌঁছে যাচ্ছে| সেখানে স্কটল্যান্ড, নামিবিয়ার কিংবা আফগানিস্তানের কাছে হারতে হবে| রশিদ খানদের কাছে হারলেই ভারতের একটু বেশি সুবিধা| দু নম্বরে থাকা আফগানরা আবার বেশি ব্যবধানে জিতলে হবে না| তাদের রানরেটও কম থাকতে হবে|
আবার সেটাও যদি না হয়, তবে নামিবিয়া কিংবা স্কটল্যান্ডের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে| কিন্তু নিউজিল্যান্ডের যা পারফরম্যান্স, তাতে সেটা বাস্তবায়িত অসম্ভব| যদিও ক্রিকেট অবশ্য অনিশ্চয়তার খেলা| এখন ভারতকে এই সব হিসাবের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে|

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...