Wednesday, June 3, 2026

২০২০ সালে গড়ে প্রতিদিন ৩১ জন শিশু আত্মহত্যা করেছে! কী বলছেন বিশেষজ্ঞরা?

Date:

Share post:

২০২০ সালে গড়ে প্রতিদিন ৩১ জন শিশু আত্মহত্যা (Suicide) করেছে। তথ্য তুলে ধরল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি (NCRB)। বিশেষজ্ঞরা দায়ী করছেন করোনা পরিস্থিতিকেই। তাঁদের মতে, করোনা পরিস্থিতির জন্য বাড়ছে মানসিক চাপ। আর তার থেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বহু শিশুই। এনসিআরবি যে তথ্য প্রকাশ করেছে তাতে উল্লেখ রয়েছে, ২০২০ সালে আত্মহত্যা করেছে এমন শিশুর সংখ্যা ১১ হাজার ৩৯৬। যা ২০১৯ সালের তুলনায় ২১ শতাংশ এবং ২০১৮ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। ২০১৯ সালে এই সংখ্যাটা ছিল ৯ হাজার ৬১৩  এবং ২০১৮ সালে ৯ হাজার ৪১৩। পাশাপাশি আত্মহত্যার কারণ হিসেবে উঠে এসেছে বেকারত্ব, মাদকের মতো বিষয়গুলিও।

আরও পড়ুন-কালীপুজো-ছটপুজোয় থাকছে না রাতের বিধিনিষেধ: মুখ্যমন্ত্রী

এ প্রসঙ্গে সেভ দ্য চিলড্রেন সংগঠনের ডেপুটি ডিরেক্টর প্রভাত কুমার বলেন, “শিশুদের শিক্ষা, শারীরিক স্বাস্থ্যের মতো বিষয়গুলি সম্পর্কে সচেতনতা লক্ষ্য করা যায়। কিন্তু মানসিকভাবে শিশুদের ভালো রাখার বিষয়টিও ভিষণভাবে গুরুত্বপূর্ণ। কোনও শিশুকে ভালো রাখার দায় তার বাবা মার তো অবশ্যই এছাড়াও পরিবারের অন্যান্য সদস্য সহ প্রতিবেশীদের।”

ক্রাই-চাইল্ড রাইটসের নীতি গবেষণা এবং অ্যাডভোকেসির পরিচালক প্রীতি মাহারা এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘গৃহবন্দি থাকার কারণে শিশুরা প্রচণ্ড মানসিক চাপ এবং মানসিক আঘাতের মধ্য দিয়ে গিয়েছে। দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকার কারণে এবং সীমিত সামাজিক যোগাযোগের কারণে বন্ধু, শিক্ষকের সঙ্গে যোগাযোগ কমে যায়। এই কারণেও এই আত্মহত্যার ঘটনা বেড়ে থাকতে পারে।’

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...