Monday, March 16, 2026

সবুজ ঝড়ে বেসামাল বিজেপিকে কটাক্ষ করে অভিষেকের টুইট ‘হ্যাপি দিওয়ালি’

Date:

Share post:

প্রত্যাশামতোই উপ নির্বাচনে চার কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা৷ শান্তিপুরেও তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী হয়েছেন৷ফলে শান্তিপুর হাতছাড়া হল বিজেপির। উপনির্বাচনে বিজেপির এমন ভরাডুবি দেখে কেন্দ্রের শাসক দলকে রীতিমতো কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে তিনি লিখেছেন, এটাকেই শব্দবাজি ছাড়া দিওয়ালি বলে৷ বিজেপিকে দিওয়ালির শুভেচ্ছা৷

 

রাজ্যের চারটি উপনির্বাচনে সবুজ ঝড়৷ এমনকি বিজেপির উত্তরের গড় দিনহাটা আসনটি পকেটে পুড়েছে তৃণমূল৷ ওই কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ৷ তিনি জিতেছেন ১ লক্ষ ৬৩ হাজারের বেশি ভোটের ব্যবধান৷ গোসাবা, খড়দহের তৃণমূল প্রার্থীর চেয়ে তাঁর জয়ের ব্যবধান সবচেয়ে বেশি৷ গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল জিতেছেন ১ লক্ষ ৪১ হাজারের বেশি ভোটে৷ অন্যদিকে শেষ খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন ৯৩ হাজার ৮৩২ ভোটে৷

spot_img

Related articles

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...