Friday, June 26, 2026

বিপুল জয়েও উল্লাস নয়: বিজয় মিছিলে রাশ টেনে বার্তা অভিষেক

Date:

Share post:

৪ বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পরেও উল্লাস নয়। বিজয় মিছিলে রাশ টেনে এই বার্তা দিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিপুল জয়ের পর দলীয় কর্মীরা যাতে বিজয় মিছিল না-করেন, সেই মতে নির্দেশ দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার,  তৃণমূলের বিপুল জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরেই ওই নির্দেশ দেন তিনি। তৃণমূল সূত্রের খবর, প্রতিটি কেন্দ্রেই সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

দলীয় প্রার্থীরা বিশাল ব্যবধানের জয়ের দিকে এগোতেই দিকে দিকে তৃণমূল কর্মীদের মধ্যে উল্লাস ধরা পড়েছে। সবুজ আবির মেখে মিষ্টিমুখ করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তখনই অভিষেকের নির্দেশ দেন, বিজয় উৎসব বা উল্লাস যেন করা না হয়। খড়দহের বিজয়ী প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) বলেন, ‘‘আমাদের উল্লাস যেন কারও কাছে বিপদের কারণ না হয়’’ অত্যুৎসাহেই রাশ টানতে চেয়েই অভিষেক এই বার্তা।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...