Thursday, May 14, 2026

উপনির্বাচনের গো-হারা বিজেপিকে “ভারতীয় জনবিরোধী পার্টি” বলে কটাক্ষ বাবুলের

Date:

Share post:

উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়গান। অব্যাহত বিজেপির ভরাডুবির। বিধানসভা ভোটের পর সর্বসাকুল্যে আসন সংখ্যা ছিল ছিল ৭৭। হল কত? এরপর স্রোতের অনুকূলে হেঁটে রাজ্যে বিজেপি বিধায়কদের একের পর এক দলত্যাগ। উপনির্বাচনে হার হাতে থাকা দিনহাটা-শান্তিপুরেও। এই মুহূর্তে বিধায়ক সংখ্যা কমতে কমতে ৭০। রাজ্য থেকে দু’জন সাংসদ রাজ্যসভায় পাঠাতে গেলে দরকার ৬৯ বিধায়কের সমর্থন। বিজেপির যা অবস্থা, তাতে সেগুড়ে বলি!

এদিকে, তৃণমূলে যোগদানের পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংসদ পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া বাবুল সুপ্রিয়। উপনির্বাচনে বিজেপি গো-হারার পর ফের পুরোনো দলের বিরুদ্ধে সরব বাবুল।

টুইটে বাবুল লিখেছেন, ”উপনির্বাচনে দারুণ জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে অভিনন্দন। যা প্রাপ্য সেটাই পেয়েছে বিজেপি। দেখব দলের অনুগত কর্মীদের সঙ্গে অভদ্র ব্যবহার, পিছন থেকে ছুরি মারা জনতা বিরোধী দলের অযোগ্য নেতারা ২০২৪ সালে কত আসন জিততে পারে।”

এরপরই বিজেপি নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে বাবুল লিখেছেন, ”যে বিজেপি নিজের নিবেদিত প্রাণ কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, হেনস্থা, পিছন থেকে ছুরি মারছে তারা ভারতের নাগরিকদের জন্য কতটা ভালো করতে পারে। দলের জন্য ঘাম ও রক্ত দিয়েছে কর্মীরা। দেখে নিন বিজেপির কতজন প্রবীণ নেতা এখন দলের তীব্র বিরোধী।”

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...