Sunday, June 7, 2026

পরিবেশবান্ধব বাজিতে ছাড়পত্র, নজর রাখবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ: হাইকোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের রায় বজায় রেখেই পরিবেশবান্ধব বাজিতে ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার, ফের কলকাতা হাইকোর্টের মামলা হয়৷ সেই মামলাতেই বুধবার এই রায় দেয় কলকাতা হাইকোর্ট।

২৯ অক্টোবর কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রীপুজো, ছটপুজো-সহ সমস্ত উৎসবে বাজি ফাটানোর ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু সোমবার সেই নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরিবেশ বান্ধব বাজি ব্যবহারে অনুমতি দেওয়া হয়। তবে, পরিকাঠামোগত বা অন্যান্য বিষয় নিয়ে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে আবেদন করা যাবে বলেও নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষিতেই হাইকোর্টে ফের আবেদন জানানো হয় মামলাকারী। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে মানা হয়, তা দেখার জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে। চার সপ্তাহ পর এ বিষয়ে হলফনামা জমা দেওয়ারও কথা জানানো হয়েছে।

 

 

Related articles

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...