Monday, May 18, 2026

আগরতলার পুরভোটে সব আসনে প্রার্থী তৃণমূলের, ৫১ জনের তালিকায় ২৫ জন মহিলা

Date:

Share post:

বাংলার উপনির্বাচনে বিজেপিকে হোয়াইটওয়াশ করার পরের দিনই আগরতলার (Agartala) পুরভোটে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল (Tmc) প্রার্থীরা। আর সেই তালিকায় প্রাধান্য মহিলাদের।

ত্রিপুরায় তৃণমূলের উপর চমক-ধমক চলছেই। বিজেপির দ্বারা আক্রান্ত হচ্ছেন জোড়া ফুলের নেতা-কর্মীরা। কিন্তু সেইসবকে উপেক্ষা করে বুধবার রীতিমতো মিছিল করে গিয়ে আগরতলায় ৫১টি আসনেই মনোনয়ন জমা দিলেন তৃণমূলের প্রার্থীরা। প্রার্থী তালিকায় ৫১জনের মধ্যে ২৫ জনই মহিলা। তৃণমূল বরাবরই মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে অগ্রাধিকার দেয়। পশ্চিমবঙ্গের তৃণমূলের মহিলা জনপ্রতিনিধির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেশি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার বলেন, রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ দেশ গঠনে সহায়তা করে। ত্রিপুরাতে তার ব্যতিক্রম হল না।

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৫১ টি আসনে ২৫ নভেম্বর ভোট। এদিনই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। গত কয়েকমাসে ত্রিপুরায় বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে অনেকটাই। বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরামহীন আন্দোলনে ত্রিপুরায় বিজেপি থরহরিকম্প। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সভা আটকাতে ষড়যন্ত্রের কসুর করেননি বিপ্লব দেবের প্রশাসন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিন, আগরতলার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে মনোনয়ন জমা দেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সঙ্গে ছিলেন দলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক (Subal Bhowmik) ও সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)-সহ প্রচুর তৃণমূল কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু, পরিস্থিতি খতিয়ে দেখতে ৯ রাজ্যে বিশেষজ্ঞ দল পাঠাল কেন্দ্র

সুস্মিতা দেব বলেন, “অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৫১টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে বিজেপি যেভাবে সন্ত্রাস তৈরি করেছে প্রার্থীদের মারধর করা ভয় দেখানো কি না করেছে, তবুও আমাদের আটকানো যায়নি। এটা আমাদের প্রথম জয়। আমরা আশাবাদী ত্রিপুরার মানুষ আমাদের সঙ্গে রয়েছে।”

সুবল ভৌমিক জানান, “বুধবারও খোয়াই, উদশপুরে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দিয়েছে বিজেপি। এসবের পরও আগরতলা মিউনিসিপ্যাল, নগর পঞ্চায়েত, পুর পরিষদেও আমরা ভালো ফল করব। আমাদের কেউ আটকাতে পারবে না। সন্ত্রাস সৃষ্টি করে আমাদের প্রার্থীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু বিজেপির সব চেষ্টা ব্যর্থ করে ৫১টি আসনেই প্রার্থী দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস।”

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...