Saturday, June 27, 2026

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়ে বিশেষ বার্তা নীরজের

Date:

Share post:

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের ( Khel Rata Award) জন্য মনোনীত হয়েছেন টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics )সোনার পদক জয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া ( Neeraj chopra)। ভারতীয় ক্রীড়ার সব থেকে বড় সম্মান জিততে পেরে উচ্ছসিত নীরজ। এই সম্মান পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না তিনি। টুইটারে বিশেষ বার্তা দিলেন নীরজ।

বুধবার নিজের টুইটারে নীরজ লেখেন,”বেশ কিছু অসামান্য ক্রীড়াবিদদের সঙ্গে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়ে খুবই গর্বিত বোধ করছি। আপনাদের সকলের সহযোগিতা ও সহমর্মিতার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। চেষ্টা থাকবে যাতে এই ভাবে নিজের পারফরম্যান্স দিয়ে দেশের জন্য আরও সাফল্য অর্জন করতে পারি। জয় হিন্দ।”

নীরজ-সহ মোট ১২ জন অ্যাথলিট ও ক্রীড়াবিদ এই খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। যা দেওয়া হবে আগামী ১৩ নভেম্বর রাষ্ট্রপতি ভবনের দরবার হলে। যারা খেলরত্ন পুরস্কার পাচ্ছেন তাঁরা হলেন,নীরাজ চোপড়া (অ্যাথলেটিক্স), রবি কুমার দাহিয়া (কুস্তি), লভলিনা বোরগোহাইন (বক্সিং), শ্রীজেশ পিআর (হকি), অবনী লেখারা (প্যারা শুটিং), সুমিত আন্টিল (প্যারা অ্যাথলেটিক্স), মনীশ নারওয়াল (প্যারা শুটিং), মিতালি রাজ (ক্রিকেট), সুনীল ছেত্রী (ফুটবল) এবং মনপ্রীত সিং (হকি)।

আরও পড়ুন:আফগানিস্তানের বিরুদ্ধে অশ্বিনকে ফেরানোর পরামর্শ সুনীল গাভাস্করের

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...