Thursday, May 14, 2026

প্রচুর পদে নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল, জেনে নিন আবেদনের শেষ তারিখ

Date:

Share post:

ইন্ডিয়ান অয়েলের ইস্টার্ন রিজিয়নে ৫৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। ৩১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ যোগ্যতার প্রার্থীরা নন-টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকে জানা যাবে।

www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর সকাল ১১টা থেকে ৪ ডিসেম্বর ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সময়মতো উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

আরও পড়ুন- NEET ২০২১-এর আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় শীর্ষ স্থানে মৃনাল, তন্ময়, কার্তিকা

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...