Wednesday, May 6, 2026

“ভাড়া বাড়াবেন না, অন্যভাবে পুষিয়ে দেব”, বার্তা পরিবহন মন্ত্রীর

Date:

Share post:

প্রায় প্রত্যেকদিন দাম বাড়ছে জ্বালানির। গত সপ্তাহে কলকাতায় সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল। আর পেট্রোল অনেকই আগেই ১০০-র গণ্ডি পেরিয়েছে। তবু সরকারি ভাবে এখনই বাড়ছে না বাস ভাড়া। বুধবার বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই জানালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

পেট্রোপণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধির জেরে বাসভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন বিভিন্ন বাসমালিকদের সংগঠন। বৈঠকের পর পরিবহণ দফতর সূত্রে খবর, বাস মালিকদের রাজ্য সরকার জানিয়েছে, বিকল্প জ্বালানি বা ব্যাটারি চালিত বাস দেওয়ার বিষয়ে আলোচনা চালাবে রাজ্য। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় দফার বৈঠক হবে। কিন্তু বাসভাড়া বাড়ানো যাবে না। বাস–ভাড়া বাড়ালে মানুষের ওপর চাপ বাড়বে। এই প্রসঙ্গে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্র পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে আর পাল্লা দিয়ে বাস ভাড়া বাড়ানো হবে, এটা সমাধান হতে পারে না৷ তাই আমরা স্থায়ী সমাধানের কথা ভাবছি। সেই কারণেই বাস মালিকদের অনুরোধ করেছি তাঁরা যাতে আর কিছুদিন ধৈর্য ধরেন। কোভিড পরিস্থিতি এবং নোটবন্দির পর সাধারণ মানুষের হাতে টাকা নেই। তাই ভাড়া বাড়িও না। আমি অন্যভাবে তোমাদের পুষিয়ে দেব।’

আরও পড়ুন-  রেকর্ড মার্জিনে জেতার ২৪ ঘন্টার মধ্যেই বাঁধ নির্মাণে হাত লাগালেন গোসবার বিধায়ক সুব্রত

 

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...