Friday, June 26, 2026

দীপাবলির ভর সন্ধেয় মল্লিক বাজারের বহুতলে আগুন

Date:

Share post:

দীপাবলির দিনেই খারাপ খবর। ভর সন্ধেয় কলকাতার মল্লিক বাজারের ম্যাকলয়েড স্ট্রিটের আবাসনে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ চলছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কালীপুজোর দিন আগুন লাগায় আতঙ্কিত স্থানীয়রা। আগুন লাগার সঠিক কারন এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীদের অনুমান ছাদে বাজি বা মোমবাতি থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। আগুন কীভাবে লাগল সেই বিষয়ে তদন্ত চলছে।

দমকল সূত্রে খবর, সন্ধে ৭টার আগে ম্যাকলয়েড স্ট্রিটের একটি বহুতলের ছাদে আগুন লাগার খবর পেয়ে সেছানে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের পাশাপাশি সতর্ক হয়ে ওঠে সিইএসসিও। এলাকার বিদ্যুৎ সংযোগ খতিয়ে দেখা হয়।

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...