Tuesday, June 23, 2026

হু হু করে নামছে তাপমাত্রার পারদ! রাজ্যজুড়ে শীতের আমেজ

Date:

Share post:

কালীপুজোর পর থেকেই শীতের আমেজ অনুভব করছিল রাজ্যবাসী। তবে প্রতিপদের পর থেকে তা আরও কমতে শুরু করেছে। ভোরের দিকে হালকা কুঁয়াশা থাকলেও রাতের হিমেল বাতাস জানান দিচ্ছে লেপ,কম্বল নামানোর দিন এসেছে। রবিবার তাপমাত্রা আরও কমেছে। আজ বাংলা-সহ গোটা পূর্ব ভারতে উত্তর-পশ্চিম শীতল হাওয়ার দাপটে   তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। যার প্রভাবে রাজ্যে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:বিরিয়ানি বিক্রেতাকে হুমকি হিন্দুত্ববাদীর! দিল্লিতে দোকান বন্ধ করল ব্যবসায়ী

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন এমন আবহাওয়াই অনুভূত হবে। পাশাপাশি রাতের তাপমাত্রা আরও খানিকটা নামার প্রবণতা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে। আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। রবিবার প্সহচিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে রয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে।শ্রীনিকেতনে তাপমাত্রা ১৭ ডিগ্রি। আগামী সপ্তাহজুড়েও একইরকম পরিস্থিতি থাকবে।

আরও পড়ুন:শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর

এদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। একলাফে আজ দার্জিলিঙে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে।  মঙ্গলবারের পর থেকে পর থেকে একটু একটু কমছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় যেমন ছিল কম বেশি তেমনটা থাকলেও এর পর থেকে দু’ থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হবে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও রাতে তাপমাত্রা অনেকটাই কমবে। এদিন কলকাতায় বেলার দিকে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে সর্বোচ্চ পরিমাণে ৯৪ শতাংশ। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...