Thursday, June 4, 2026

কোনও হিংসা হয়নি, মিথ্যা রটাচ্ছে বিজেপি: দিল্লিতে বিজেপির অভিযোগের পাল্টা সৌগত

Date:

Share post:

“মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি রাজ্যে। বিজেপি(BJP) মিথ্যা কথা রটাচ্ছে।” ঠিক এই ভাষাতেই দিল্লিতে কর্মসমিতির বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল(TMC) সাংসদ সৌগত রায়(sougata Roy)।

রবিবার শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে কর্মসমিতির বৈঠকের ছিল বিজেপির। সেখানে বাংলার রাজনৈতিক অশান্তি, হিংসার মতো বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। এবং এই ইস্যুগুলিকে হাতিয়ার করেই ভবিষ্যতে বিজেপি বাংলার মাটিতে লড়াই করবে, এমনই বার্তা দেন কেন্দ্রীয় নেতারা। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসায় ৫৫ জনেরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। প্রধান বিরোধী দল হওয়ার পর এমনই ‘শাস্তি’ জুটছে বলে অভিযোগে সরব হন সুকান্ত মজুমদাররা। তবে এই অভিযোগ পুরোপুরি মিথ্যা রটনা বলে পাল্টা তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন:কুকুর মরলে দিল্লির নেতাদের শোকবার্তা, অথচ ৬০০ কৃষকের মৃত্যুতেও নীরব: সত্যপাল

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত বলেন, “বিজেপি বলে দিলেই তো আর হবে না, যেটা হয়নি সেটা নিয়ে মিথ্যা রটানো হচ্ছে। তৃণমূলের কতজন মারা গেছে আহত হয়েছে সেটা দেখা উচিত। বিজেপি বাংলায় যে প্ররোচনা রাজনীতি করেছিল তার জন্যই হিংসা হয়েছিল। আমরা কখনই সেটাকে সমর্থন করিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর রাজ্যে আর কোনরকম হিংসার ঘটনা ঘটেনি। যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।”

পাশাপাশি ওই বৈঠকে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলায় বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়ার যে অভিযোগ তোলা হয় সে প্রসঙ্গে সৌগত বলেন, “ভ্যাকসিন প্রসঙ্গে যে কথা বলা হয়েছে সেটাও অসত্য। ওরা যে ভ্যাকসিন দিয়েছে রাজ্য সরকারকে, সেটাকে পরিকল্পনামাফিক পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে দেওয়া হয়েছে। কোনরকম দলবাজি করার এখানে প্রশ্নই নেই, মুখ্যমন্ত্রীও সেটা চাননি।”

 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...