Tuesday, May 12, 2026

যুবকের বুকে সিভিক ভলেন্টিয়ারের পা! বিব্রত পুলিশ কমিশনার, সাসপেন্ড অভিযুক্ত

Date:

Share post:

ফুটপাথে পড়ে বছর কুড়ির এক যুবক। আর তাঁর বুকে বুট সমেত পা তুলে দাঁড়িয়ে আছেন এক সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। স্যোশাল মিডিয়ায় (Social Media) এক্সাইড মোড়ের এই ঘটনার ছবি দেখে নিন্দার ঝড় উঠেছে সব মহলে। এমনকী ঘটনায় বিব্রত খোদ কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র (Soumen Mitra)। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে। আর অভিযুক্ত তন্ময় বিশ্বাস ঘটনাটি না বুঝে করে ফেলেছেন বলে জানিয়েছেন।
ঠিক কী হয়েছিল রবিবার সন্ধেয় রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে? ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশকর্মীরা জানান, এক্সাইড মোড় থেকে হাওড়াগামী একটি চলন্ত বাস থেকে মহিলার ব্যাগ ছিনতাই করেছিলেন ওই যুবক। বাস থেকে নেমে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন। চলছিল বেদম প্রহার। তন্ময় বিশ্বাসই প্রথমে তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করেন। কিন্তু ওই যুবক পালানোর চেষ্টা করতেই তাঁকে আটকাতে ফুটপাথে ফেলে পা দিয়ে ঠেসে ধরেন। তবে কারণ যাই হোক, এই দৃশ্য শিউরে ওঠার মতো। এদৃশ্য মনে করিয়ে দেয়, সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া আমেরিকার ঘটনা।
তবে, এক্ষেত্রে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি কলকাতা পুলিশ। দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী, কোনু অভিযুক্তকে ধরলে সিভিক ভলেন্টিয়ারের কাজ থাকে নিকটবর্তী থানায় বা পুলিসকর্মীর হাতে তুলে দেওয়া। কিন্তু এক্ষেত্রে কেন তন্ময় এ কাজ করেছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার অবশ্য জানান, ওই যুবক পালাতে গিয়েছিলেন। ঘটনায় হঠাৎ করেই এই কাজটি করে ফেলেছেন তিনি। এটা করা যে তাঁর উচিত হয়নি সেটাও কবুল করেছেন তন্ময়। তবে বিষয়টি নিয়ে ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের আধিকারিকরা ডেকে পাঠিয়েছেন পুলিশ কমিশনার। কীভাবে ঘটনাটি ঘটল, কেন তাঁরা কোনও ব্যবস্থা নিলেন না? এ বিষয়ে জানতে চাওয়া হবে বলে সূত্রের খবর।

Related articles

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...

সুজিতকে ১০দিনের ED হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল...

চন্দ্রনাথ হত্যা মামলা: তদন্তভার হাতে নিয়েই মধ্যমগ্রামে সিবিআই, ঘটনার পুনর্নির্মাণে গোয়েন্দারা

মধ্যমগ্রামের চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার তদন্তভার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল...

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...