Thursday, May 14, 2026

এবার ফৈজাবাদ স্টেশনের নাম বদলে হল অযোধ্যা ক্যান্টনমেন্ট 

Date:

Share post:

ফের নাম বদলের রাজনীতি উত্তরপ্রদেশে (Uttar pradesh) । মুঘলসরাই , এলাহাবাদের পর এবার ইতিহাস প্রসিদ্ধ ফৈজাবাদ স্টেশনের নাম বদলে গেল । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ফৈজাবাদ স্টেশনের নাম বদলে করা হল অযোধ্যা ক্যান্টনমেন্ট । এদিকে দেড়শো বছরের পুরনো স্টেশনের নাম রাতারাতি বদলে দেওয়ায় ক্ষুব্ধ বিরোধীরা । বিরক্ত রাজ্যের ইতিহাসবিদরাও।

পাশাপাশি আপত্তি উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকেও । কারণ এই স্টেশনটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই আরও একটা স্টেশন রয়েছে । যার নাম অযোধ্যা । সেটাও বেশ বড় স্টেশন  হিসেবেই গণ্য করা হয়। প্রশ্ন উঠেছে, তা হলে এত অল্প দুরত্বের মধ্যে একই নামে দুটি স্টেশন রাখার কোনো অর্থ হয় কি ? কারণ এতে সুবিধার থেকে অসুবিধে বেশি। সাধারণ মানুষের মনে নাম নিয়ে যারপরনাই বিভ্রান্তি ছড়াবে।

 

এই নাম বদল নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সমালোচনা শুরু করেছে। বিরোধীরা বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী আর কিছু পারুক না পারুক , রাজ্যের কোনও উন্নয়ন হোক না হোক নাম বদল ঠিক হয়ে চলেছে। অহিন্দু নামের প্রতি বিষোদগার করতে করতে মুখ্যমন্ত্রী রাজ্যের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যই বদলে দিচ্ছেন। এমনটাই দাবি বিরোধীদের।

আর কয়েক মাস পরেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। উন্নয়ন দিয়ে , কাজ দেখিয়ে ভোট চাওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী যোগীর নেই । তাই মেরুকরণের পালে হাওয়া দিতেই এই কাজ করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী। এমনটাই দাবি বিরোধীদের ।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...