Tuesday, March 10, 2026

‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে বনমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন টুকটুকি

Date:

Share post:

দোকানের নাম ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’। হাবড়া স্টেশনে টুকটুকি দাসের দোকান নাম মাহাত্ম্যেই ইতিমধ্যে ভাইরাল।কোন এমন অদ্ভুত নাম দোকানের তা শুনলে আপনিও চমকে যাবেন।আসলে ইংরাজিতে স্নাতক হয়েও কোনও চাকরি জোটেনি। শেষপর্যন্ত নিজেই চায়ের দোকান দিয়েছেন হাবড়ার (Habra) তরুণী। মাত্র সপ্তাহখানেক আগে চালু হয়েছে তার দোকান।
শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই নয়, তার উদ্যোগের খবর পৌঁছেছে সরকারি জনপ্রতিনিধিদের কাছেও। রবিবার তাঁকে ডেকে পাঠান রাজ্যের বনমন্ত্রী তথা হাবড়া তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)।মন্ত্রীর কাছ থেকে মিলেছে সাহায্যের আশ্বাস।যদিও চাকরি না করে স্বনির্ভরতা হওয়ার জন্যই দোকান দিয়েছেন টুকটুকি।বরং ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তিনি।এই ব্যাপারে সরকারি সাহায্য চেয়েছেন হাবড়ার লড়াকু মেয়ে।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...

হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হরমুজ দখলের হুঁশিয়ারির মাঝে পাল্টা হুমকি দিল ইরান (Iran)। তেহরান স্পষ্ট জানিয়ে...