Sunday, March 15, 2026

আগামী বছর ফের রাজ্যে “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন”

Date:

Share post:

করোনা মহামারির জন্য দু’বছর বন্ধ থাকার পর ফের রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় হতে চলেছে “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন”। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ২০ এবং ২১ এপ্রিল, এই দু’দিন চলবে বাণিজ্য সম্মেলন। নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বিনিয়োগ টানতে নিয়ম করে বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হতো। যেখানে দেশ-বিদেশের শিল্পপতিরা এসে এই সম্মেলনে অংশ নিতেন।কিন্তু মহামারী আবহে দু’বছর তা বন্ধ রাখা হয়েছে।

একইসঙ্গে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ বিদেশি শিল্পোদ্যোগী ও বিনিয়োগকারীদের কাছে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। অসমর্থিত সূত্র মারফত আরও জানা গিয়েছে, রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরতে বিদেশেও পাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিনিধি হিসেবে রাজ্যপালকেও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে নবান্নের তরফের।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...