Sunday, May 24, 2026

হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে সতর্ক রাজ্য, ফায়ার অডিটের নির্দেশ নবান্নের

Date:

Share post:

সম্প্রতি বিভিন্ন রাজ্যে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে প্রাণ হারাচ্ছেন অনেক রোগী। এই উদাহরণ দেখে সতর্ক রাজ্য সরকার। সরকারি মেডিক্যাল কলেজ (Medical College) ও হাসপাতালগুলিতে ফায়ার অডিট করার নির্দেশ দিল নবান্ন। বিশেষত আইসিইউ এবং যেখানে রোগীরা ভর্তি থাকেন, সেই জায়গাগুলির ফায়ার অডিট করার নির্দেশ দিয়েছে রাজ্যের দমকল দফতর।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক দিনের ফায়ার অডিট রিপোর্ট পাঠাতে হবে দফতরের ডিজিকে। ইতিমধ্যে প্রতি জেলাতেও এই কাজ শুরু করার নির্দেশ জারি হয়েছে। প্রত্যেকটি জেলাতেই জেলার দায়িত্বপ্রাপ্ত ফায়ার অফিসাররা একটি টিম তৈরি করে জেলাশাসকের নেতৃত্বে এই অডিট (Audit) করবেন। সম্প্রতি মুম্বইয়ের এক কোভিড (Covid) হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। তাতে একাধিক রোগীর মৃত্যু হয়। তার পরই তৎপর হয় রাজ্যের দমকল দফতর। এই নির্দেশিকা জারি করেছে।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...