Friday, April 17, 2026

এবার বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের উদ্যোগ রাজ্য সরকারের 

Date:

Share post:

উৎসবের মরসুমে পরেই ওঠানামা করছে করোনার গ্রাফ। রাজ্যে টিকাকরণ চলছে। তবে কেন্দ্র (Centre) থেকে পর্যাপ্ত টাকা না পাওয়ায় রাজ্যে টিকাকরণ ত্বরান্বিত করা যাচ্ছে না। তবে গতি আনতে এবার করোনার টিকাকরণে গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার৷ ইতিমধ্যে সরকারি তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে৷ যাঁরা এখনও ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি। অথবা শয্যাশায়ী থাকার কারণে টিকাকরণ (Vaccination) কেন্দ্রে যেতে পারেননি, বাড়ি বাড়ি গিয়ে তাঁদেরকে চিহ্নিত করা হবে৷

 

জাতীয় স্বাস্থ্য মিশনের সচিব সৌমিত্র মোহন (Soumitra Mohan) ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণের কর্মসূচি শুরু করার জন্য নির্দেশিকা জারি করেছেন। স্বাস্থ্য এবং আশা কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে টিকাকরণ নিয়ে খোঁজখবর নিতে প্রতিটি জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বলা হয়েছে৷ একই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকেও৷

নানা কারণে এখন অনেকে প্রথম ডোজ ভ্যাকসিন নেননি৷ কারও দ্বিতীয় ডোজ (Does) বকেয়া রয়েছে৷ অনিচ্ছুকদেরও টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বোঝাবেন স্বাস্থ্য কর্মীরা। শয্যাশায়ীদেরকেও বাড়িতেই ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্ত করা হবে৷ তবে, অসুস্থ, শয্যাশায়ী বা প্রবীণদের বাড়ি গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা স্থানীয় ভাবে আগেই শুরু হয়েছিল রাজ্যে।

Related articles

কোচবিহার থেকে দমদম জনসভা-পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

উত্তর থেকে দক্ষিণ আজ দুটি জনসভা ও একটি পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার...

দলীয় প্রার্থীদের সমর্থনে দক্ষিণবঙ্গে তিন সভা অভিষেকের

বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে প্রত্যেক জেলায় একাধিক জনসভা, রোড শো, কর্মিসভা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিডিও-র অধীনে প্রিসাইডিং অফিসার অধ্যাপকরা! কমিশনের পদক্ষেপে ভর্ৎসনা হাই কোর্টের

একের পর এক নিত্য নতুন, অসামান্য পদক্ষেপ বাংলার বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণ করছে নির্বাচন কমিশন। এমনকি কোথাও কোথাও...