Monday, May 11, 2026

লখিমপুর কাণ্ড: কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বন্দুক থেকেই চলেছিল গুলি,ফরেন্সিক রিপোর্টের দাবি

Date:

Share post:

লখিমপুর কাণ্ডের ফরেন্সিক রিপোর্ট সামনে আসতেই আরও চাপ বাড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর। ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী লখিমপুরের খেরিতে কৃষক হত্যার ঘটনায় গুলি চলেছিল অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বন্দুক থেকেই। ফলে ফের মুখ পুড়ল যোগী সরকারের।

 

আরও পড়ুন:দিল্লির এইমসের সামনে গুলির সংঘর্ষ, গ্রেফতার ৩ দুষ্কৃতী

লখিমপুর ইস্যুতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে একাধিক পড়ছে যোগী সরকার। এই মামলায় মূল অভিযুক্ত আশিস মিশ্রকে আড়াল করা হচ্ছে বলে ভর্ৎসনা করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রমানার ডিভিশন বেঞ্চ। গত ৩ অক্টোবর কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে আচমকাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় পিষে দেয় চার কৃষক-সহ এক সাংবাদিককে। মর্মান্তিক এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। শুধুই কৃষকদের গাড়ি চাপা দেওয়া নয়, গুলি করে খুন করার অভিযোগও ওঠে বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। এমন অভিযোগও জানান কৃষকরা। অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গত ১৫ অক্টোবর তদন্তকারীরা ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্র ও অঙ্কিত দাসের লাইসেন্স প্রাপ্ত বন্দুক বাজেয়াপ্ত করে। পাঠানো হয় ফরেন্সিক ল্যাবে।রিপোর্টেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।  প্রথম থেকেই আশিস মিশ্র গুলি চালানোর ঘটনা অস্বীকার করলেও ফরেন্সিক রিপোর্টে সত্য প্রকাশ্যে আসে। মঙ্গলবার ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে গত ৩ অক্টোবর লখিমপুরে কৃষকদের উপর যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটা আশিষ মিশ্রের বন্দুকই ছিল।

মঙ্গলবার লখিমপুরের খেরিতে কৃষক হত্যার ঘটনার ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছেছে লক্ষ্ণৌ পুলিশের হাতে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এতেই রীতিমত অস্বস্তিতে পড়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। যদিও সেদিন কেউ গুলিবিদ্ধ হয়নি বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে।

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...