Wednesday, March 4, 2026

অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণরেখায় অসম রাইফেলসের শিবির দখল করে গ্রাম বানিয়েছে চিন!! 

Date:

Share post:

ছিল অসম রাইফেলসের শিবির (Assam Rifles)। হয়ে গেল চিনা সেনাদের (China Military Tent) ছাউনি। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের(Arunachal Pradesh) প্রকৃত নিয়ন্ত্রণরেখার (Line of Actual Control) প্রায় সাড়ে চার কিলোমিটার ভিতরে । অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলায় যেখানে ভারতীয় সেনা শিবির ছিল সেই জায়গায় এখন গড়ে উঠেছে আস্ত একটি চিনা গ্রাম! আর মজার ব্যাপার হলো এই ঘটনাটি এতদিন কেউ জানতেও পারেনি। কীভাবে গোপনে গোপনে এত বড় কর্মকাণ্ড হয়ে গেল তা জেনে তাজ্জব বনে গেছেন সেনার উচ্চপদস্থ কর্তারাও। সম্প্রতি আমেরিকার গোয়েন্দা দফতর (American Report) থেকে প্রকাশিত একটি গোপন রিপোর্টে এই খবর ফাঁস হয়েছে। সেখানে ভারতীয় ভূখণ্ডে চিনা বাহিনীর অনুপ্রবেশের ব্যাপারটি প্রমাণ সহকারে জানানো হয়েছে। শুধু তাই নয় প্রামাণ্য নথি ও তথ্য হিসেবে গ্রাম নির্মাণের কথা এবং ছবির কথা বলা হয়েছে। প্রকাশিত হয়েছে ওই গ্রামের উপগ্রহচিত্রও। সেই রিপোর্টেই রয়েছে দুর্গম ওই অঞ্চলে পঞ্চাশের দশকে অসম রাইফেলসের শিবিরের কথা।

আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গত বছরের বার্ষিক রিপোর্টে ওই ঘটনার কথা জানিয়ে বলা হয়েছিল, তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চিনা সেনা। এই তথ্যের সমর্থনে একটি উপগ্রহ চিত্রও প্রকাশ করা হয়েছে। সেই ছবিটি ২০২০ সালের ১ নভেম্বর তোলা হয়েছে বলে দাবি।

spot_img

Related articles

স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে

স্তন ক্যান্সারে আক্রান্ত ‘সেক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজ় খ্যাত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। ইতিমধ্যেই হয়েছে অস্ত্রোপচারও। বুধবার...

নাইট ব্যাটারের তাণ্ডবে লন্ডভন্ড প্রোটিয়া ব্রিগেড, ইডেন থেকেই ফাইনালে নিউজিল্যান্ড

ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের(T20 World Cup )ফাইনালে নিউজিল্যান্ড(New Zealand)। চোকার্স তকমা মুছতে ব্যর্থ...

ভোটার তালিকা থেকে নাম বাদ! মানসিক আঘাতে ৮ মৃত্যু, শোকের ছায়া ডেবরা-ভাঙড়ে 

ভোটার তালিকার চূড়ান্ত প্রকাশের পর নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্যের দুই প্রান্তে উঠে এল মর্মান্তিক ছবি। প্রশাসনিক...

শরীরের মধ্যে লোকেশন ট্র্যাকিং চিপ! খামেনেই নিকেশে ফিল্মি কায়দা আমেরিকার, ধন্দ

প্রভূত নিরাপত্তা ও গোপণীয়তার মধ্যে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে এত সহজে কীভাবে মেরে ফেলল ইজরায়েল। বিশ্বজুড়ে...