Thursday, June 4, 2026

আরসিবির নতুন কোচ সঞ্জয় বাঙ্গার, টুইট করে জানাল ব‍্যাঙ্গালোর

Date:

Share post:

নতুন কোচের নাম ঘোষণা করল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর ( Rcb)। দলের নতুন কোচ সঞ্জয় বাঙ্গারের (Sanjay Bangar) নাম ঘোষণা করল আরসিবি। টুইট করে সেই কথা জানাল তারা। নতুন দায়িত্ব নিয়ে ব‍াঙ্গার বলেন, আরসিবিকে আইপিএলে ট্রফি জেতানো লক্ষ‍্য আমার।

এদিন আরসিবির পক্ষ থেকে টুইট করে বলা হয়,”পরের মরসুমের জন্য আরসিবির কোচ হবেন সঞ্জয় বাঙ্গার। মাইক হেসনের ব্যাটনটাই এগিয়ে নিয়ে যাবেন তিনি। হেসন দলের সঙ্গে থাকবেন। দলের ডিরেক্টর হিসেবে যেমন ছিলেন সেই ভাবেই কাজ করবেন তিনি। এ বারের আইপিএলের দ্বিতীয় পর্বে কোচ হিসেবে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে।”

নতন দায়িত্ব নিয়ে বাঙ্গার বলেন,”প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম এই দলে। আরও উচ্চতা বাড়াতে চাইব। নিলামের আগে বেশ কিছু কাজ রয়েছে, তারপর মরসুম শুরু। ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফদের সাহায্যে ভাল কিছু করতে পারব বলেই বিশ্বাস করি।”

আরও পড়ুন:সৈয়াদ মুস্তাক আলি টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...