Saturday, May 16, 2026

আমি ঠিক আছি: খুনের গুজব উড়িয়ে ভিডিও প্রকাশ নিশা দাহিয়ার

Date:

Share post:

বুধবার কুস্তি চ্যাম্পিয়ন নিশা দাহিয়ার( nisha dahia) হত্যা ঘিরে দেশজুড়ে তোলপাড়। কিন্তু সে খবর ভুয়ো। টুইটারে ভিডিও প্রকাশ করে নিজেই জানালেন নিশা। নিশা বলেন, তিনি সুস্থ আছেন।

বুধবার সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায়, হরিয়ানার সোনিপথের হালালপুরের সুশীল কুমার কুস্তি অ্যাকাডেমিতে হামলাকারীরা জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া এবং তার ভাইকে হত্যা করেছে। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় দেশজুড়ে। এই খবরটি নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় ঘটনার সময় আহত হন নিশার মা ধনপতিও। তবে এই সব খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন নিশা নিজেই। সবটাই ভুল, এমন কোনও ঘটনাই ঘটেনি বলে জানান নিশা। বুধবার সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে নিশা বলেন,” আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, যেই খবর বেড়িয়ে, সেটি মিথ‍্যে। সিনিয়র ন‍্যাশন‍্যাল খেলতে আমি এখন গোন্ডায় আছি।”

গত শুক্রবার, সার্বিয়ার বেলগ্রেডে রেসলিং অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৬৫ কেজিতে ব্রোঞ্জ পদক জেতেন নিশা দাহিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রশংসা করেছেন তাঁকে।

আরও পড়ুন:কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া ব‍্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

 

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...