Wednesday, May 6, 2026

১০২ টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ইউএপিএ ধারা ! চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা

Date:

Share post:

ত্রিপুরায় রীতিমতো চাপে বিপ্লব দেবের সরকার।হিংসা ছড়ানোর অভিযোগে ১০২ টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা করেছে বিপ্লব দেব সরকার।এই তালিকায় রয়েছে একাধিক আইনজীবী,সমাজকর্মী ও সাংবাদিকের নাম।
ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। মামলাটি দ্রুত শোনার আর্জিও জানিয়েছেন তিনি। দেশের শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।প্রধান বিচারপতি এনভি রমানা, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ মামলাটি শুনবেন।
প্রশান্ত ভূষণ জানিয়েছেন, ত্রিপুরার ঘটনার প্রেক্ষিতে আইনজীবীদের একটি দল সেখানে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে এফআইআর এবং ৪১-এ ধারায় নোটিস দেওয়া হয়েছে। ইউএপিএ-র দুটি ধারার অপব্যবহার করা হয়েছে। বেআইনি কার্যকলাপ কী তারও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
ত্রিপুরায় সাম্প্রতিক হিংসার বিষয়ে বিদ্বেষমূলক, ভুল তথ্য পরিবেশনের অভিযোগে ১০২টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ইউএপিএ-তে (বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন) মামলা করেছে ত্রিপুরা পুলিশ৷ তার মধ্যে ফেসবুক, টুইটার, ইউটিউব চ্যানেল রয়েছে৷ ইতিমধ্যেই অ্যাকাউন্ট বন্ধের নোটিস দেওয়া হয়েছে৷ সুপ্রিম কোর্টের চার আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।ত্রিপুরা পুলিশ জানিয়েছে, এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলির আইপি অ্যাড্রেস, মোবাইল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি যাবতীয় বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে৷

Related articles

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...