Wednesday, June 17, 2026

সাদা-কালো লুকে সাক্ষাৎ সত্যজিৎ! ‘অপরাজিত’ জিতুকে দেখে তোলপাড়া সোশ্যাল মিডিয়া

Date:

Share post:

বেশ কিছুদিন পরে নতুন ছবিতে হাত দিয়েছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। ছবির নাম ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের (Satyajit Ray) বিশ্ববিখ্যাত ছবি ‘পথের পাঁচালী’ তৈরির জানা-অজানা কাহিনী উঠে আসবে অনীকের ফিল্মে। মুখ্য অভিনেতা অভিনেতা জিতু কামাল (Jitu Kamal)। তাঁর ফার্স্ট লুক (First Look) সামনে আসতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। আলোচনা টলিপাড়াতেও। সাদা-কালো ফ্রেমে যেন সাক্ষাৎ সত্যজিৎ রায়। ছবিতে অপরাজিত রায়ের চরিত্রে অভিনয় করছেন জিতু। আর বিজয়া রায়ের ছায়ায় তৈরি বিমলার চরিত্রে সায়নী ঘোষ।

ছবির ফার্স্ট লুকে জিতু কামালকে দেখে ভুল হচ্ছে অতি পরিচিতদেরও। অনেকেই নাকি তাঁর ছবি দেখে ভাবছেন এটা বোধহয় আসল ‘মানিকদা’র ছবি। তবে, লুকের পুরো কৃতিত্বই পরিচালককে দিয়েছে জিতু। জানা গিয়েছে, প্রস্থেটিক্সের সাহায্য নেওয়া হয়েছে গালে ও থুতনিতে। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু। কিন্তু সত্যজিতের আদব-কায়দা ফুটিয়ে তোলার বিষয়ে নায়ককে পুরোপুরি গাইড করেছেন অনীক দত্ত। তবে জিতু যে সেটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন সে কথা স্বীকার করলেন পরিচালক।

জিতু লুকের ব্যাপারে সন্দীপ রায়ের মন্তব্য, তিনি ছবিগুলি দেখেছেন এবং তাঁর বেশ ভালো লেগেছে। তবে, ছবিটি না দেখলে, অভিনয় নিয়ে চট করে মন্তব্য করতে নারাজ সত্যজিৎ-পুত্র।

পুরো ছবিটাই হবে সাদা-কালোয়। শুরু হবে ১৯ নভেম্বর থেকে। ১৫ ডিসেম্বরের মধ্যে শুট শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রযোজক ফিরদৌসুল হাসান।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...