Wednesday, May 6, 2026

টুইটারে পোস্ট করে বিবাহবিচ্ছেদের ঘোষণা অনুপম রায়ের

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় গায়ক তথা সঙ্গীত পরিচালক অনুপম রায় (Anupam Roy)। বৃহস্পতিবার দুপুরে নিজের টুইটার হ্যান্ডলে (Twitter Handel) একটি পোস্ট (Post) করেন তিনি। সেখানে লেখেন, তিনি এবং স্ত্রী পিয়া তাঁদের বিবাহিত জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, তাঁদের বন্ধুত্ব অটুট থাকবে বলে জানান অনুপম।

কতকটা অমির খানের কায়দায় ৬ বছরের দাম্পত্যে ইতি টানলেন অনুপম ও পিয়া। ২০১৫ সালে অধ্যাপিকা এবং রিসার্চ স্কলার পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে অনুপাম লেখেন, “আমরা দুজনে পারস্পরিক সম্মতিতে বিয়ের সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসবার সিদ্ধান্ত নিয়েছি, আমরা এবার নিজেদের পথে চলব বন্ধু হিসাবে।একসঙ্গে আমাদের এই সফরটা খুব সুন্দর ছিল। অসাধারণ কিছু স্মৃতি, সুন্দর-সাজানো মুহূর্তগুলো সর্বদা সঙ্গে থাকবে। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে স্বামী-স্ত্রী হিসেবে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বলে আমার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগের মতোই পরস্পরের কাছের বন্ধু হিসেবে থাকব। পরস্পরের ভালো-মন্দটা দেখবার জন্য সবসময় তৈরি থাকব। এই সফরের প্রতিটা পদক্ষেপে পাশে থাকবার জন্য পরিবার, পরিজন, বন্ধু এবং শুভাকাঙ্খীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের প্রতি এই সহানুভূতি এবং বোঝাপড়াটা একইরকমভাবে বজায় রাখুন। যাতে ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনটা আমরা আত্মমর্যাদা এবং গোপনীয়তার সঙ্গে পার করতে পারি।”

তবে কারণ সম্পর্কে কোনও কথা প্রকাশ্যে আনতে চাননি অনুপম। সে বিষয়ে তিনি গোপনীয়তা বজায় রাখতে চেয়েছেন।

 

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...