Thursday, May 14, 2026

করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, প্রকাশ্যে ল্যানসেটের রিপোর্ট

Date:

Share post:

ভারত বায়োটেকের(Bharat biotech) তৈরি কোভ্যাক্সিনকে সম্প্রতি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organisation)। এরপরই এই ভ্যাকসিনের কার্যকরিতা কতখানি তা প্রকাশ্যে আনল মেডিকেল জার্নাল ল্যানসেট(lancet)। আন্তর্জাতিক এই সংস্থার তরফে দাবি করা হয়েছে, উপসর্গ যুক্ত আক্রান্তদের ক্ষেত্রে ৭৭.৮ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন। পাশাপাশি করোনার যেকোনো রকম ভেরিয়েন্টের বিরুদ্ধে ৭০.৮ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন(covaccine)।

ল্যানসেটের সাম্প্রতিক রিপোর্ট দাবি করেছে, উপসর্গহীন সংক্রমিতদের ক্ষেত্রে এই ভ্যাকসিন ৬৩.৬ শতাংশ কার্যকর, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ এবং কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯০.১ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন। বলার অপেক্ষা রাখে না এই ভ্যাকসিন গ্রহীতাদের জন্য সাম্প্রতিক রিপোর্ট স্বস্তিদায়ক। প্রসঙ্গত, দীর্ঘদিন ভারতের তৈরি কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘ কাঠখড় পোড়ানোর পর অবশেষে মিলেছে অনুমোদন। এরপর এই ভ্যাকসিনের কার্যকারিতা কতখানি তা প্রকাশ্যে আনলো আন্তর্জাতিক মেডিকেল জার্নাল।

আরও পড়ুন:“ওঁর গুরুত্ব কী রয়েছে আমি জানি না”, তথাগতর সমালোচনাকে পাত্তা দিতে নারাজ দিলীপ

অন্যদিকে, দেশজুড়ে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও চিন্তায় ফেলেছে সরকারকে। শুক্রবারের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৫১৬ জন, মৃত্যু হয়েছে ৫০১ জনের। সব মিলিয়ে দেশে বর্তমানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৪,৪১৪,১৮৬ জন। এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৩,৮১৪,০৮০। এবং মোট মৃতের সংখ্যা ৪,৬২,৬৯০ জন।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...