Thursday, May 21, 2026

“ওঁর গুরুত্ব কী রয়েছে আমি জানি না”, তথাগতর সমালোচনাকে পাত্তা দিতে নারাজ দিলীপ

Date:

Share post:

রাজ্য বিজেপির(BJP) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একের পর এক সমালোচনায় নেতৃত্বকে তুলোধোনা করেছেন তথাগত রায়(tathagata Roy)। শুভেন্দু অধিকারী(suvendu Adhikari) ও হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার দ্বন্দ্বে তথাগতর মন্তব্য শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। এই অবস্থায় প্রবীণ এই বিজেপি নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে গেরুয়া শিবির? সম্প্রতি এ প্রশ্নের উত্তরেই দিলীপ ঘোষ (Dilip Ghosh)বুঝিয়ে দিলেন তথাগতকে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।

শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সুরজিৎ সাহার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কেউ পদে থেকে, পার্টির দায়িত্ব নিয়ে যদি বিশৃঙ্খলতা করে এবং উল্টোপাল্টা বলে, তবে দলের বেশি ক্ষতি হয়। অনেকে অনেক কিছু বলছে। সমর্থকরা বলছে। তাতে লোকে কেউ বেশি গুরুত্ব দেন না। কিন্তু একজন পদাধিকারী যখন একথা বলছে, তখন দল সিদ্ধান্ত নিয়েছে। পদে থেকে বিশৃঙ্খলতা করলে, দল তাঁকে পদ থেকে মুক্ত করবে। যাঁর কোনও পদ নেই তাঁকে কী মুক্ত করবে! আমি জানি না ওঁর কী গুরুত্ব রয়েছে?”

আরও পড়ুন:Afghanistan issue: এবার বৈঠকের ডাক পাকিস্তানের, উপস্থিত থাকবে তালিবান নেতৃত্ব

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হতাশাজনক ফলের পর বারবার টুইটারে দিলীপ কৈলাসদের বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা গিয়েছে তথাগতকে। সম্প্রতি একের পর এক নেতৃত্বে দলত্যাগ প্রসঙ্গে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে একহাত নেওয়ার পাশাপাশি টুইটে তিনি লেখেন, “তৃণমূলের এক অগ্রগণ্য ল্যাম্পপোস্ট বলেছেন, এ রাজ্যে বিজেপি কোনো প্রতিপক্ষই নয়। কেন এমন অবস্থা হল তা নিয়ে বিশ্লেষণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ, এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি দুদিনের চিন্তন বৈঠক দরকার। এটি বিজেপির পরম্পরারই অন্তর্গত।গতানুগতিক মিটিং-মিছিল-বনধ করলে হবে না।” যদিও তথাগতর এই বক্তব্যকে দিলীপ যে খুব একটা পাত্তা দিতে নারাজ তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...