Thursday, June 18, 2026

Nethra Kumanan: স্পেনের গ্রান ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের নেত্রার

Date:

Share post:

স্পেনের গ্রান ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে ( Gran Caneria sailing) সোনা জয় ভারতের নেত্রা কুমাননের ( Nethra Kumanan) । ২৪ বছর বয়সি নেত্রা ছটি রেসের মধ্যে তিনটিতেই প্রথমে শেষ করেন। তাঁর পয়েন্ট সংখ্যা ১০। এর আগে টোকিও অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন নেত্রা। স্পেনের গ্রান ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপ হল ইউরোপের আঞ্চলিক ওপেন প্রতিযোগিতাগুলির অন্যতম প্রতিযোগিতা।

এদিন নেত্রাকে অভিনন্দন জানিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এদিন সাইয়ের পক্ষ থেকে টুইট করে লেখা হয়, “সেলর নেত্রা লেজার রেডিয়ালে সোনা জিতেছেন গ্রান ক্যানেরিয়া সেলিং চ্যাম্পিয়নশিপে। তিনি তিনটি রেস জেতেন এবং বাকি দুটি রেসে শেষ করেন তৃতীয় ও চতুর্থ স্থানে। এই প্রতিযোগিতায় তিনটি দেশের ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। যার মধ্যে তিন জন অলিম্পিয়ানও আছেন।”

এই টুর্নামেন্টে নেত্রা ছটি রেসের মধ্যে তিনটিতে প্রথমে শেষ করেন। দ্বিতীয় স্থানে শেষ করেন স্পেনের বেনিতো লাঞ্চো। তৃতীয় স্থানে শেষ করেছেন মার্টিনা রেইনো কাচো।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...