Wednesday, May 27, 2026

মহাষ্টমীতে বড়মা-মেজোমা-ছোটমায়ের পুজোয় মাতোয়ারা চন্দননগর

Date:

Share post:

তিন মায়ের পুজোয় মেতে চন্দননগর
 কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো  দেখে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের বন্ধু দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী প্রায় 300 বছর আগে চন্দননগরে (Chandannagar) এই পুজোর প্রবর্তন করেন। এখানকার চাউল পট্টির এই পুজো আদি জগদ্ধাত্রী নামে প্রসিদ্ধ। এখানকার পুজো আয়োজন সমস্ত পুরুষরাই করেন। কারণ যে সময় এই চাউল পট্টি পুজোর সূচনা করে ছিল এখানকার ব্যবসায়ী সমাজ, তখন থেকেই পুরুষরা সমস্ত কিছু আয়োজনে থাকতেন। আদি জগদ্ধাত্রী মা এখানে বড় মা হিসেবেও ভক্তদের কাছে পরিচিত।
এরপর ঠিক একইভাবে আড়াইশো বছর আগে এখানকার কাপড় পট্টির পুজোর শুরু  হয়। এখানকার কিছু মানুষ এবং ব্যবসায়ী সমাজ এই পুজোর গোড়াপত্তন করেন। এখানেও পুজোর আয়োজন থেকে জগদ্ধাত্রীকে বরণ পর্যন্ত  সমস্ত পুরুষরা করে থাকেন। এখানকার মানুষের কাছে ইনি মেজ মা নামে প্রসিদ্ধ। প্রতি বছর পুজোর সময় দূর-দূরান্তের মানুষ এসে তাঁর কাছে মানত করেন।
এছাড়াও ভদ্রেশ্বরের গঞ্জের বাজার ব্যবসায়ী সমিতির জগদ্ধাত্রীপুজো (Jagadhatri Pujo) এ বছর 213 বছরে পড়ল। ভদ্রেশ্বর এলাকায় এখানকার জগদ্ধাত্রী ছোটমা নামে পরিচিত। এখানেও এই প্রাচীন এই পুজোয় প্রতিবছর দূরদূরান্ত থেকে  দর্শনার্থীরা আসেন।

 চন্দননগরের এই তিন মা অর্থাৎ বড়মা মেজ মা এবং ছোটমার পুজো ঘিরে মহাঅষ্টমীর সকাল থেকেই তুমুল উৎসাহ মণ্ডপের বাইরে দর্শনার্থীদের ভিড়।

Related articles

আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড 

পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর...

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...